সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হার এড়াতে মাঠে নামছে ভারত

অনলাইন ডেস্ক :

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হার এড়াতে আগামীকাল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হারে ভারত। দ্বিতীয়টি বৃষ্টিতে ভেস্তে যায়। প্রথম দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। তৃতীয় ও শেষ ওয়ানডে জিতলেই সিরিজ জিতবে কিউইরা। কোন কারণে ম্যাচটি না হলেও, সিরিজ জিতবে নিউজিল্যান্ড। সিরিজ হার এড়াতে এ ম্যাচে জিততেই হবে ভারতকে। সিরিজটি বিশ^কাপ সুপার লিগের অংশ। ১৭ ম্যাচে ১২৫ পয়েন্ট নিউজিল্যান্ডের। ২০ ম্যাচে ১৩৪ পয়েন্ট ভারতের। ইতোমধ্যে ২০২৩ সালের ওয়ানডে বিশ^কাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে নিউজিল্যান্ড। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে ভারত। ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিলো ভারত।