সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পপ তারকা ক্রিস্টিন ম্যাকভি আর নেই

অনলাইন ডেস্ক :

গায়িকা, গীতিকার ক্রিস্টিন ম্যাকভি মারা গেছেন। গত বুধবার জনপ্রিয় এই পপতারকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফ্লিটউড ম্যাক ব্যান্ডের অন্যতম এই সদস্যের বয়স হয়েছিল ৭৯ বছর। খবর বিবিসির। ক্রিস্টিন ম্যাকভির পরিবারের পক্ষ থেকে ফেসবুকে একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, বুধবার সকালে হাসপাতালে মারা গেছেন ক্রিস্টিন ম্যাকভি। এ সময় পরিবারের সদস্যরা তার পাশেই ছিলেন। তা ছাড়াও ফ্লিটউড ম্যাক ব্যান্ডের পক্ষ থেকেও ম্যাকভির মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ ও হাসপাতালের নাম প্রকাশ করা হয়নি। ১৯৭০ সালে ফ্লিটউড ম্যাকে যোগ দেওয়ার পর দ্রুতই ব্যান্ডটির প্রাণভোমরা হয়ে ওঠেন ম্যাকভি। ‘লিটল লাইস’, ‘এভরিহয়ার’, ‘ডোন্ট স্টপ’, ‘সে ইউ লাভ মি’, ‘সংবার্ড’-এর মতো বিখ্যাত গানের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। সত্তর ও আশির দশকে ফ্লিটউড ম্যাক ছিল সারা দুনিয়ার অন্যতম সেরা রক ব্যান্ড। ১৯৭৭ সালে মুক্তি পায় ব্যান্ডের অ্যালবাম ‘রিউমারস’, যা তৈরি হয় ম্যাকভিসহ ব্যান্ডের আরো দুই যুগলের বিচ্ছেদের প্রেরণায়। চার কোটির বেশি বিক্রি হওয়া অ্যালবামটিকে সর্বকালের ব্যবসাসফল অ্যালবামগুলোর একটি বলে মনে করা হয়। ম্যাকভি ১৯৬৯ সালে ব্যান্ড সহকর্মী জন ম্যাকভিকে বিয়ে করার পর ব্যান্ডে যোগ দেন। তবে সাত বছর পর তাদের সম্পর্ক ভেঙে যায়। বিচ্ছেদ হলেও তাদের মধ্যে পেশাদারি সম্পর্ক বজায় ছিল। ১৯৭৬ সালে জন ম্যাকভির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ক্রিস্টিন ম্যাকভির। ১০ বছর সিঙ্গেল থাকার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি। ২০০৩ সালে এ সংসারের ইতি টানেন এই গায়িকা।