সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

এবার ধর্মীয় গানের মডেল মিশা সওদাগর

অনলাইন ডেস্ক :

সিনেমায় মন্দ চরিত্রে অভিনয় করে নন্দিত হয়েছেন মিশা সওদাগর। সম্প্রতি প্রশংসিত হয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেও। এবার এই খলনায়ককে দেখা যাবে ধর্মীয় গানের মডেল হিসেবে। ‘মইরা গেলে ফিইরা আসে না’ শিরোনামে একটি গানের গল্পনির্ভর ভিডিওতে অভিনয় করেছেন তিনি। রফিকুল ইসলাম তাওহিদের কথায় এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। ইসলামি সংগীতটির সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন এলান। সম্প্রতি গাজীপুরের পুবাইলের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হয়েছে। যা ইউটিউবে প্রকাশ হচ্ছে ১ ডিসেম্বর। সিনেমার বর্ণাঢ্য কারিয়ার পেরিয়ে এমন গান বা গজলের ভিডিওতে অভিনয় করা প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘আমি বরাবরই ধর্মীয় আয়োজনগুলোতে থাকার চেষ্টা করি। ধর্মীয় বিধি-বিধানও মেনে চলার চেষ্টা করি। সেইদিক থেকে এ কাজটি করার জন্য আগ্রহী হয়েছি। আমার এ কাজটি দেখে যদি একজন মানুষের ভেতরও মৃত্যুচিন্তা হয় সেটাই আমার সার্থকতা।’ গানটির প্রেক্ষাপট নিয়েও তিনি কথা বলেন, ‘গল্পের শুরুতে দেখা যাবে আমি নানা ভাবে অর্থ উপার্জন করি। এর মধ্যে একদিন আমার শিশু সন্তানটি মারা যায়। তারপর আমার মধ্যে উপলব্ধি হয় কেন এত অর্থ উপার্জন করছি। সত্যি বলতে একজন মানুষকে সুন্দর ভাবে বাঁচার জন্য অনেক অর্থের প্রয়োজন পড়ে না। তবুও আমরা অনেক অন্যায় পথে উপার্জন করছি। মূলত সেই বার্তাটিই এই গজলটির মধ্যে রয়েছে।’ মিশা সওদাগরের হাতে এখন রয়েছে ‘আহারে জীবন’, ‘লিডার-আমিই বাংলাদেশ’, ‘রিভেঞ্জ’, ‘শেহজাদ খান’সহ বেশ কিছু সিনেমা।