সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

‘কারাগার’ এর নতুন সিজন আসছে ২২ ডিসেম্বর

অনলাইন ডেস্ক :

বহু প্রতীক্ষার পর ঘোষণা এসেছিল সময়ের আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’ এর দ্বিতীয় অংশের স্ট্রিমিং তারিখ। হইচইয়ে ‘তাকদীর’ খ্যাত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর নতুন এ সিরিজটির প্রথম পার্ট স্ট্রিমিং হয়েছিল গত আগস্টে।প্রথম সিজনে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী এতোটাই রহস্য তৈরি করেছেন যে দর্শক তা উন্মোচনের জন্য মুখিয়ে আছেন। অবশেষে ঘোষণা এসেছিল সিরিজের নতুন সিজন প্রকাশ হচ্ছে ১৫ ডিসেম্বর। কিন্তু সে আশাতেও গুড়েবালি। ‘কারাগার’ কর্তারা জানালেন, নির্দিষ্ট তারিখে সিরিজটি উন্মুক্ত হচ্ছে না। কারণ এখন বিশ্বকাপ ফুটবল উন্মাদনা চলছে।সিরিজে অনবদ্য অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী। প্রথম সিজনে এর গল্প বিস্তার করে জেলখানার রহস্যময় এক কক্ষে হঠাৎ আবির্ভূত এক কয়েদিকে ঘিরে। যে কথা বলতে পারে না। ইশারা ভাষার মাধ্যমে নিজেকে মীরজাফরের খুনি বলে দাবি করে! যা অবিশ্বাস্য। রহস্যমানবকে ঘিরে ঘটনা ক্রমেই জট পাকতে থাকে। দর্শকদের ধারণা, সেই রহস্যের জট খুলবে দ্বিতীয় সিজনে। সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফএস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকেই।