সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শেরপুরে ৭বছরের শিশু ধষর্ণের অভিযোগে গ্রেফতার-১

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরে ৭ বছরের শিশু ধর্ষণ করার অভিযোগে আব্দুল কুদ্দুস (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শনিবার (৩ডিসেম্বর) শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওইসব কথা জানান র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান। গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুসকে শুক্রবার রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কুদ্দুস শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মনকান্দা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

র‌্যাব জানায়, মাত্র ছয়মাস পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় ওই শিশুর মা। গত বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার মনকান্দা গ্রামের হতদরিদ্র পরিবারের ওই শিশুর বাড়িতে কেউ না থাকার সুবাদে তাকে ফুঁসলিয়ে নিজ বসতঘরে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে প্রতিবেশী আব্দুল কুদ্দুস। পরে শিশুটির কান্নাকাটি দেখে শিশুর দাদি ঘটনা বুঝতে পেরে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওইদিন রাতেই শিশুর বাবা বাদী হয়ে আব্দুল কুদ্দুস ও তার শ্বাশুরিকে আসামি করে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে র‌্যাব-১৪ তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৪ ঘন্টার মধ্যে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার এক আত্মীয়ের বাড়ী থেকে কুদ্দুসকে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে শেরপুর সদর থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও জানায় র‌্যাব।