সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার কোচ

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন পাওলো বেন্তো। ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হারার পর দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। নকআউটের ম্যাচে ব্রাজিলের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় দক্ষিণ কোরিয়া। সংবাদ মাধ্যমকে পাওলো বেন্তো বলেন, ‘আমি শুধু খেলোয়াড় এবং প্রেসিডেন্টকে বিষয়টি জানিয়েছি। সেপ্টেম্বরেই সিদ্ধান্তটি নিয়েছিলাম। তারা যা করেছে, এর জন্য ধন্যবাদ জানাই। চার বছরেরও বেশি সময় ধরে তাদের কোচ হিসেবে থাকতে পেরে আমি সন্তুষ্ট এবং গর্বিত। এখন আমি বিশ্রামে যাচ্ছি, এরপর দেখব কি হয়।’ ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার দায়িত্ব নেন ৫৩ বছর বয়সী পাওলো বেন্তো। বিশ্বকাপের আগে এই পর্তুগীজ কোচের অধীনে ৫৩ ম্যাচের ৩৩টি জিতেছে কোরিয়া। হেরেছে মাত্র ৭টিতে।