সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

তাসকিনকে নিয়ে ঝুঁকি নেবেন না ডমিঙ্গো

অনলাইন ডেস্ক :

চোটে পড়ে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে আগেই ছিটকে গিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। চোট কাটিয়ে বোলিং শুরু করলেও তাকে নিয়ে ঝুঁকির পথে হাঁটতে চায় না বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও তাকে না খেলানোর আভাস দিলেন কোচ রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে শেরে বাংলায় হঠাৎই টাইগারদের প্র্যাকটিসে এসে হাজির তাসকিন। শুধু অনুশীলনে উপস্থিত থাকাই নয়, মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশের নেটে ৫-৬ ওভার বলও করেছেন ডানহাতি এই পেসার। তা দেখেই সাংবাদিকদের কৌতুহল, তবে কি তাসকিন ফিট হয়ে উঠেছেন? তাসকিন প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানান, তাসকিন বোলিংয়ে ফিরলেও আগামীর ঠাসা সূচির কথা মাথায় রাখতে হচ্ছে তাদের, ‘চার-পাঁচদিন আগে তাসকিনকে একটি ইনজেকশন দেওয়া হয়। আজ সে চার-পাঁচ ওভার বল করেছে। আমি নিশ্চিত না তাকে খেলাবো কিনা। অনেক ক্রিকেট সামনে আছে, দুইটা টেস্ট ম্যাচ আছে। আবার অন্য পেসারদের উন্নতির ব্যাপারও আছে। আসলে আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নেব কিনা, সেটা ঠিক বলতে পারছি না।’ তাসকিন ছাড়াই প্রথম ওয়ানডেতে ভারতকে ১৮৬ রানে আটকে ম্যাচ জিতে বাংলাদেশ। তার বদলে নামা এবাদত হোসেন ৪৭ রানে নেন ৪ উইকেট।