সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

সবাইকে চমকে দিয়ে বাগদানের ঘোষণা দিব্যার

অনলাইন ডেস্ক :

সবাইকে চমকে দিলেন অভিনেত্রী। একেবারে আঙুলে আংটি পরে অন্তরঙ্গ ছবি সামাজিক পাতায় পোস্ট করে ঘোষণা দিলেন, আর একা নন তিনি। হ্যাঁ, বলা হচ্ছে ভারতের মডেল, অভিনেত্রী, বিগ বস ওটিটি বিজয়ী ডিভা দিব্যা আগারওয়ালের কথা। সবাইকে চমকে দিয়ে বাগদানের ঘোষণা দিয়েছেন তিনি। প্রকাশ্যে এনেছেন আংটি। বিনোদনভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, বাগদত্তার সঙ্গে বেশ কিছু ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন দিব্যা আগারওয়াল। এখন অফিশিয়ালি তিনি অপূর্ব পারগাঁওকরের বাগদত্তা। ছবিতে দেখা যাচ্ছে, আংটি পরিহিত দিব্যা। ভক্তরা শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন নেটপাড়ায়। মজার ব্যাপার হলো, ৪ ডিসেম্বর নিজের জন্মদিনে বাগদান সেরেছেন দিব্যা আগারওয়াল। এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে! একটি ছবিতে দেখা যাচ্ছে, দিব্যার কপালে চুমু দিচ্ছেন অপূর্ব। আরেক ছবিতে বাগদানের আংটি দেখা যাচ্ছে দিব্যার আঙুলে। এদিন দিব্যা পরেছিলেন ককটেল গ্লেজি হট পিঙ্ক ড্রেস। ক্যাপশনে দিব্যা লিখেছেন, ‘আমি কি কখনও হাসি থামাব? সম্ভবত না। জীবন আরও উজ্জ্বল হয়ে উঠেছে এবং আমি এই যাত্রা ভাগ করে নেওয়ার জন্য সঠিক ব্যক্তিকে খুঁজে পেয়েছি।’ এর আগে বরুণ সুদের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন দিব্যা আগারওয়াল। কয়েক বছর প্রেমের পর চলতি বছরের শুরুর দিকে দুজন আলাদা হওয়ার ঘোষণা দেন।