সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

গাজীপুরে ঢাকাগামী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশে কমিউটার এক্সপ্রেস ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ধীরাশ্রম রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা কমিউটার এক্সপ্রেস ট্রেন বেলা সাড়ে ১১ টার দিকে ধীরাশ্রম স্টেশনে ঢোকার আগ মুহূর্তে ট্রেনটির ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে করে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী-খুলনার সাথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

ঘটনাস্থলের দুদিকে চাঁপাই এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, একতা এক্সপ্রেস এই তিনটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে।

তিনি জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা শেষ হলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।

—-ইউএনবি