সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

পাঁচ বছর পর

অনলাইন ডেস্ক :

‘বোঝা না সে বোঝে না’ ধারাবাহিকে ‘অরণ্য’ ও ‘পাখি’ চরিত্রে কাজ করে জনপ্রিয়তা পান যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার। ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ‘ও মন রে’ গানের ভিডিওতে জুটি হিসেবে প্রত্যাবর্তন ঘটল তাদের। দুজনেই পরে সিনেমায় নাম লিখিয়েছেন। তবে একসঙ্গে বড় পর্দায় এখনো দেখা দেননি তারা। সম্প্রতি ‘ও মন রে’ গানের ভিডিওতে জুটি বেঁধে ‘পাখি’ ও ‘অরণ্য’ ফের আলোচনায় এসেছেন। গানের ভিডিওর একটি ক্লিপ শেয়ার করে যশ লিখেছেন, সুদিন চলে যাওয়ার পরেই তার মূল্য বোঝা যায়। অন্য দিকে মধুমিতা লিখেছেন, ফিরে পাওয়া যায় কি সত্যিকারের ভালোবাসা?’ এক সময় নাকি যশ ও মধুমিতার সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছিল। টানা তিন বছর একই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার পরেও নাকি দুই সহকর্মীর মধ্যে তৈরি হয়েছিল দূরত্ব। কিন্তু সব জল্পনা উড়িয়ে দীর্ঘ পাঁচ বছর পরে আবার একসঙ্গে কাজ করলেন যশ এবং মধুমিতা। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে ‘ও মন রে’ গানের ভিডিও।