সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

অলিম্পিকে পদকজয়ী মীরাবাইয়ের স্বপ্ন পূরণ

অনলাইন ডেস্ক :

অলিম্পিকে পদকজয়ের পর আরও একটি স্বপ্ন ছোঁয়া বাকি ছিল ভারতের সাইখম মীরাবাই চানুর। সেই স্বপ্ন পূরণ হয়েছে। চানুর স্বপ্ন ছিল বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে দেখা করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। মুম্বাইয়ে গিয়ে সালমান খানের সঙ্গে দেখা করেছেন তিনি। শুধু তা-ই নয়, কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গেও দেখা করেছেন চানু। টোকিও অলিম্পিকে ভারোত্তোলনে পদক জিতে কিছুদিন আগে ভারতে ফিরেছেন মীরাবাই চানু। নারীদের ৪৯ কেজি বিভাগে অলিম্পিক ভারোত্তোলনে ভারতের প্রথম রুপাজয়ী তিনি। বলিউড ভাইজানের দেখা পেয়ে আনন্দে আত্মহারা চানু। তাঁর সঙ্গে ছবি তুলেছেন। সেই ছবি শেয়ার করেছেন স্বয়ং সালমান খান। টুইট করেছেন চানুও। চানু লিখেছেন, ‘অনেক ধন্যবাদ সালমান খান স্যার। আমি আপনার বড় ভক্ত। আপনার সঙ্গে দেখা করে মনে হচ্ছে স্বপ্ন সত্য হলো।’ মীরাবাই চানুর সাফল্য কামনা করে টুইট করেছেন সালমান খান ও শচীন টেন্ডুলকার।