সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘লাভ স্টেশন’-এ জোভান-পড়শী

অনলাইন ডেস্ক :

একজন গানের মানুষ। সুরেলা কণ্ঠে জয় করেছেন মানুষের মন। আরেকজন অভিনয়ের। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা। দুজনের দেখা হলো ‘লাভ স্টেশন’-এ। না, এটা বাস্তবের কোনো প্রেম-রসায়ন নয়। বরং নাটকের গল্প। অভিনেতা ফারহান আহমেদ জোভান ও গায়িকা সাবরিনা পড়শী জুটিবেঁধে অভিনয় করেছেন একটি নাটকে। সেটারই নাম ‘লাভ স্টেশন’। পরিচালনায় মহিদুল মহিম। ডিসেম্বরের প্রথম তিন দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে নাটকটির শুটিং সেরে এসেছেন তারা। জোভানবলেছেন, ‘শ্রীমঙ্গলের একটি রিসোর্ট এবং কুলাউড়া রেলওয়ে স্টেশন ইত্যাদি জায়গায় শুটিং করেছি। গত ১, ২ ও ৩ ডিসেম্বর শুটিং হয়েছে। অপূর্ব সব জায়গায় বেশ আনন্দের সঙ্গেই কাজটি করেছি।’ ‘লাভ স্টেশন’র গল্পটা রোমান্টিক-কমেডি ঘরানার। দুটি চরিত্রের জার্নির উপাখ্যান উঠে আসবে এতে। পড়শীর সঙ্গে প্রথমবার অভিনয়। গান থেকে অভিনয়ে আসা এই তরুণীকে নিয়ে জোভানের একবাক্যে মন্তব্য, ‘গায়িকা হিসেবে ভালো, অভিনেত্রী হিসেবে সম্ভাবনাময়ী।’ আগামী ৩১ ডিসেম্বরে বছর শেষ উপলক্ষে অথবা ভালোবাসা দিবসে নাটকটি প্রচারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জোভান। উল্লেখ্য, এর আগে পড়শী ‘মারিয়া ওয়ান পিস’, ‘শাদি মোবারক’ শীর্ষক নাটকে কাজ করেছেন। এগুলোতে তাকে দেখা গেছে কলকাতার ঋষি কৌশিক ও ঢাকার মুশফিক ফারহানের সঙ্গে। এদিকে গতকাল শনিবার প্রচার হতে যাচ্ছে জোভান অভিনীত নতুন নাটক ‘গোল্ডেন গোল’। তপু খান পরিচালিত নাটকটির গল্প আবর্তিত হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থনের মজাদার ইস্যু নিয়ে। এতে জোভানের বিপরীতে আছেন সাফা কবির। নাটকটি দেখা যাবে সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।