সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

জাম্বিয়ায় সড়কের পাশ থেকে ২৭ অভিবাসীর দেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

জাম্বিয়ার একটি সড়কের পাশ থেকে স্থানীয় সময় গত রোববার ২৭ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেহগুলো ইথিওপিয়া থেকে আসা অভিবাসীদের বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গাড়িতে আসার পথে সম্ভবত শ্বাসরোধে মারা গেছে তারা। একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অক্সিজেনের জন্য ছটফট করছিল ওই ব্যক্তি। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিবিসি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করতে চাওয়া অভিবাসীদের কাছে জাম্বিয়া পছন্দের ট্রানজিট পয়েন্ট। ড্যানি এমওয়ালে বলেছেন, রোববার নাগওয়েরের স্থানীয় বাসিন্দারা অভিবাসীদের নিথর দেহ দেখতে পায়। তারা দ্রুত পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়াদের মধ্যে ২৪ জনের বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। তাদের রাস্তার পাশে ফেলে গেছে কোনো পাচারকারী চক্র। জাম্বিয়া ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে মরদেহগুলো। সূত্র : রয়টার্স