সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শেরপুরের ঝিনাইগাতীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুর জেলার ঝিনাইগাতীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত। দিবসটি উপলক্ষে সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় ডিজিটাল বাংলাদেশ দিবসের সুফল তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রাম অফিসার শেখ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে দিবসের তাৎপর্য ও প্রগতিশীল প্রযুক্তি, অর্ন্তভুক্তিমূলক উন্নতি প্রতিপাদ্য নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার, এস আই রাজীব সাহা, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ হারুন অর রশীদ, জাসদের সাধারণ সম্পাদক এ,কে,এম সামেদুল হক ও সাংবাদিক হারুন অর রশীদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি ইউএনও ফারুক আল মাসুদ বর্তমান সরকার জনসাধারণের জন্যে ডিজিটালের সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।