সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা করলেন নোরা

অনলাইন ডেস্ক :

বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি আরেক অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও প্রায় ১৫টি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। গত সোমবার দিল্লির আদালতে নোরা ফাতিহি এ মামলা করেছেন বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। নোরা ফাতেহির অভিযোগ, নিজের স্বার্থে জ্যাকুলিন তাঁকে নিয়ে নোংরামি করছেন জ্যাকুলিন। এখন মানসম্মান নিয়েই বিপত্তিতে পড়েছেন তিনি। মাললার ইস্যু, সুকেশ চন্দ্রশেখরের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেম ও দামী উপহার নেওয়া কা-ে নোরা ফাতেহির নাম বলেছিলেন জ্যাকুলিন। মামলার অভিযোগে নোরা লিখেছেন, জ্যাকুলিন শুধু মানহানিই করেননি, রীতিমতো ফৌজদারি অপরাধ করেছেন তিনি। নিজের স্বার্থে আমার ক্যারিয়ারটা নষ্ট করে দিতে চেয়েছিলেন অভিনেত্রী। কারণ ইন্ডাস্ট্রিতে আমরা দুজন একই ধরনের কাজ করি। আর অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ তাঁর বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছে সেগুলো সামনে এনে বিভিন্নভাবে প্রকাশ করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। মানহানির মামলা দিয়ে গণমাধ্যমে এই নোরা বলেন, ‘জ্যাকুলিন নিজে দুর্নীতিতে জড়িয়ে ক্যারিয়ার নষ্ট করছে। এগুলো সে তাঁর কাছের মানুষের জন্যই করছে। সুকেশের সঙ্গে সে কাজ করে, যা করছে, ঠিক আছে। কিন্তু আমাকে এই নোংরামির মধ্যে যুক্ত করানো কেন?’ এরই মধ্যে নোরার মামলায় সোমবার সকালে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিতে এসেছিলেন জ্যাকুলিন।