সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

অবশেষে বাবা হচ্ছেন রাম চরণ

অনলাইন ডেস্ক :

প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেতা রাম চরণ ও তার স্ত্রী উপাসনা কোনিদেলা। পরিবারের নতুন অতিথি আগমনের কথা ঘোষণা করলেন রাম চরণের বাবা অভিনেতা চিরঞ্জীবী। ট্যুইটারে পোস্ট করে জানান দিলেন সেই খুশির বার্তা। সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন তারকা অভিনেতা চিরঞ্জীবী। ক্যাপশনে লেখেন, ‘শ্রী হনুমানজির আশীর্বাদে খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে উপাসনা ও রাম চরণ তাদের প্রথম সন্তানের অপেক্ষা করছে।’ একই পোস্ট শেয়ার করেছেন রাম চরণ। সঙ্গে করজোড় ও লাল হার্ট ইমোজি। সোশ্যাল মিডিয়া ভরেছে কমেন্টে। সবাই শুভেচ্ছা জানিয়েছেন। কোনো কোনো অনুরাগী লিখেছেন, ‘খুদে মেগা পাওয়ার স্টারের আবির্ভাব’ হতে চলেছে। জুন মাসে, উপাসনাকে নিয়ে রাম চরণ পাড়ি দেন এক অজানা গন্তব্যে তাদের দশম বিবাহ বার্ষিকী উদযাপন করতে। বিমানবন্দর থেকে তাদের একসঙ্গে একাধিক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের আগামী প্রজেক্ট ‘বুচি বাবু সানা’র ঘোষণা করেন অভিনেতা। এই ছবির হাত ধরে পরিচালকের সঙ্গে প্রথম কাজ রাম চরণের। শোনা যাচ্ছে এটি একটি স্পোর্টস ড্রামা।