সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

নতুন নাটক মঞ্চে আনছে প্রাচ্যনাট

অনলাইন ডেস্ক :

বছর শেষে নতুন নাটক মঞ্চে আনছে জনপ্রিয় নাটকের দল প্রাচ্যনাট। নাটকটির নাম ‘আগুনযাত্রা’। ভারতের নাট্যকার মহেশ দাত্তানি’র লেখা ‘সেভেন স্টেপ এরাউন্ড দ্য ফায়ার’ থেকে অনুবাদ করেছেন শহীদুল মামুন। নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন নাট্যজন আজাদ আবুল কালাম। প্রাচ্যনাট নাট্যদরের ৪১তম প্রযোজনা ‘আগুনযাত্রা’। নাটকটি মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এর উদ্বোধনী মঞ্চায়ন হবে। জানা গেছে, ১১ ও ১২ ডিসেম্বর নাটকটির কারিগরি প্রদর্শনী হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শুধু আমন্ত্রিতদের জন্য উদ্বোধনী মঞ্চায়ন হবে। ‘আগুনযাত্রা’য় আছেন শাহেদ আলী, কাজী তৌফিকুল ইসলাম, চেতনা রহমান, শারমিন আক্তার, আবদুর রহিম খান, রকি খান, তানজি কুন, শওকত হোসেন, ডায়ানা ম্যারলিন, ফয়সাল সাদী, আহমেদ সাকি, এ কে এম ইতমাম, তমাল, রানা নাভেদ, উচ্ছ্বাস তালুকদার প্রমুখ। নেপথ্যের কলাকুশলীদের মধ্যে আছেন সাইফুল ইসলাম (মঞ্চ ও আলো), রাহুল আনন্দ (সংগীত), স্নাতা শাহরিন (কোরিওগ্রাফি), আফসান আনোয়ার (পোশাক) এবং শাহরিয়ার শাওন ও রিপন কুমার দাস ধ্রুব (ভিডিও নির্মাণ ও প্রক্ষেপণ)।