সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

এবার ঢালিউডের সিনেমায় মেঘলা

অনলাইন ডেস্ক :

মেঘলা মুক্তার নামটি আলোচিত হয় বাংলাদেশি মেয়ে হিসেবে তেলেগু ছবিতে অভিষেক নিয়ে। এরপর অবশ্য অতিমারিসহ নানান জটিলতায় মেঘলা মুক্তার ক্যারিয়ারেরও নানান বাঁকবদল হয়। মেধাবী এই অভিনেত্রী নিজেকে প্রকাশ করতে পারেননি সেইভাবে। নির্মাতা অনন্য মামুনের ছবিতেও কাজ করেছিলে তিনি। অবশেষে ইমপ্রেস টেলিফিল্মেও ছবিতে অভিষেক হচ্ছে মেঘলা মুক্তার। ঢালিউডের মেয়ে হয়েও নায়িকা হিসেবে মেঘলা মুক্তার অভিষেক ও পরিচিতি গড়ে উঠেছে তেলেগু ইন্ডাস্ট্রিতে। বেশ আগেই ভারতে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘সাকালাকালা ভাল্লাভুডু’। এবার নায়িকা হিসেবে নিজ ইন্ডাস্ট্রিতে অভিষিক্ত হতে যাচ্ছেন এ নায়িকা। ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার ‘পায়ের ছাপ’। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবিটি নির্মাণ করেছেন সাইফুল ইসলাম মান্নু। নির্মাতা বলেন, ‘আমি চেষ্টা করি পরিচ্ছন্ন গল্পে চলচ্চিত্র নির্মাণ করার। এতে আমাদের দেশের নারীর সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, ছবিটি দর্শকরা পছন্দ করবেন এবং সাধারণ নারীরা এই ছবি দেখলে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন।’ এরইমধ্যে সেন্সর বোর্ড থেকে প্রশংসা নিয়ে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘পায়ের ছাপ’। মূলত নারী প্রধান গল্পের ছবি এটি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেঘলা মুক্তা। এবারই প্রথম ঢাকাই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেঘলা। তিনি বললেন, ‘তেলেগু ইন্ডাস্ট্রি থেকে প্রথম নায়িকা হয়েছি। এবার ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে আমার। কাজটি নিয়ে আমার মধ্যে ভীষণ উচ্ছ্বাস কাজ করছে। দর্শকদের ফিডব্যাক পাওয়ার অপেক্ষায় আছি। একজন নারীর সংগ্রাম করে এগিয়ে যাওয়া গল্পে নির্মিত হয়েছে ‘পায়ের ছাপ’। সাধারণ ঘরের একজন নারী স্বপ্ন দেখতে ভয় পায়। সেই ভয়কে জয় করে স্বপ্ন বাস্তবায়ন করা এবং পুরুষ শাসিত সমাজে টক্কর দিয়ে চমৎকার একটি জার্নির গল্প উঠে এসেছে এই সিনেমায়।’ মেঘলা মুক্তা ছাড়াও এতে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভুঁইয়া প্রমুখ। মেঘলা মুক্তা সমপ্রতি শেষ করেছেন সাজ্জাদ খানের পরিচালনায় ‘কাঠ গোলাপ’ নামের একটি সিনেমা। কথা চলছে ভারতের একাধিক প্রজেক্টেও।