সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

যে কারণে ঢাকায় আসছেন শ্রীলেখা

নিজস্ব প্রতিবেদক:

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সিনেমার চেয়ে এখন অবশ্য ব্যক্তিগত জীবন ও বিভিন্ন বিষয় নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। নতুন খবর হচ্ছে এবার ঢাকায় আসছেন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছেন শ্রীলেখা নিজেই। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ফেসবুক পেজের এক ভিডিওবার্তায় শ্রীলেখা বলেন, ‘আমার নিজের তৈরি করা ছবি নিয়ে আমি আসছি জানুয়ারির মাঝামাঝি সময় ঢাকায়, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আশা করি, ছবিটি আপনাদের দেখাতে পারব।’ ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার দিয়ে এ অভিনেত্রী লিখেছেন, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে স্থান পায়নি আমার ছবি ‘এবং ছাদ’। ঢাকায় পেয়েছে। যাইহোক বিচক্ষণ আপনারা, বাকিটা বুঝে নেবেন। শ্রীলেখার ওই পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশের অনেকেই তাকে স্বাগতম জানিয়েছেন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে শ্রীলেখার ‘এবং ছাদ’ ছবিটি প্রদর্শন করা হবে। স্বল্পদৈর্ঘ্য এই সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনাও করেছেন তিনি নিজেই। ২০২৩ সালের ১৪ জানুয়ারি শুরু হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নয়দিনব্যাপী চলবে এ আসর। বিশ্বের ৭০টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবার। ২২ জানুয়ারি পর্দা নামবে উৎসবের।