সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চমক দিতে ফিরছেন ‘প্রমিথিউস’র বিপ্লব

অনলাইন ডেস্ক :

নতুন গান প্রকাশ নেই, কোনো স্টেজ পারফর্মও নেই তাদের। কিন্তু ভক্তরা তো আছেন। ইউটিউবে ভেসে বেড়ানো ‘প্রমিথিউস’র কোনো গান সামনে এলেই শুনে নেন। নস্টালজিয়ায় ভেসে যান। মনে পড়ে যায় ব্যান্ড দলটির সোনালি সময়ের কথা। নিত্যনতুন ধাঁচের গান আর অভিনব স্টাইলের বাহারি সাজে হাজির হয়ে ব্যান্ডটির দল-প্রধান ও ভোকাল বিপ্লব মাতিয়ে দিতেন ভক্তদের। ‘স্বর্ণালি ভোরে’ কিংবা ‘চাঁন্দের বাতির কসম দিয়া ভালোবাসিলি’ গানগুলো শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছিলেন তিনি। তবে ধীরে ধীরে অনিয়মিত হয়ে পড়েন বিপ্লব। একসময় পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, দীর্ঘদিন ধরেই নিউইয়র্কে বাস করছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী। তবে গানের সঙ্গেই তার বসবাস। নতুন বছর উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে তার ‘আমি অনেক দিনের পরে আবার’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন গায়ক নিজেই। ভিডিওচিত্র ধারণ করেছেন স্যাম ও আরমান শায়ের। গানের কথাগুলো- ‘আমায় ক্ষমা করো তরুণ/ আমি তোমার সাথে হাঁটতে পারিনি/ তোমার পায়ের ছাপে/ আমার পা ফেলতে পারিনি’। গানটি নিয়ে এক ধরনের বেদনাও আছে এ গায়কের মনে। তিনি বলেন, ‘অসচ্ছলতা যেমন মা-বাবার কাছে কষ্টের, তেমনি মা-বাবার অসচ্ছলতায় ছেলে-মেয়েদের মনও প্রতিনিয়ত হু হু করে কাঁদে, কারোটা প্রকাশ পায় কারোটা পায় না। আমি জানি, আমার এই কথায় কোনো কিছুরই পরিবর্তন হবে না আর আমার জন্য কোনো কিছুই থেমে থাকবে না। আমিও বিবেকহীনের মতো নতুন বছর উপলক্ষে নতুন গান রিলিজ দিচ্ছি। তবে এই পরিস্থিতিতে গান প্রকাশ করব বলে আমি দুঃখিত নই, আমি লজ্জিত, আমি অনুতাপে অনুতপ্ত। ’