সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

এবার মুক্তিযুদ্ধের গল্পে ফারিয়া শাহরিন

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার সুদর্শনা অভিনেত্রী ফারিয়া শাহরিন। প্রচারাধীন জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’ দিয়ে দর্শকের কাছে দারুণ পরিচিতি পেয়েছেন। তবে সুযোগ পেলে সিরিয়াস চরিত্রেও নিজেকে মেলে ধরেন এ অভিনেত্রী। তেমনই একটি নাটকে সম্প্রতি কাজ করেছেন ফারিয়া। নাম ‘যেখানে সীমান্ত তোমার’। নাম শুনে রোম্যান্টিক মনে হতে পারে। তবে নাটকটির গল্প মূলত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। মহান বিজয় দিবস উপলক্ষেই এটি নির্মিত হয়েছে। সারওয়ার রেজা জিমির রচনায় এটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। এতে ফারিয়া শাহরিনের সঙ্গে আছেন আরশ খান। নাটকের গল্পে দেখা যাবে, মুনিরের বিয়ে ঠিক হয়েছে পাশের গ্রামের সালেহার সঙ্গে। কিন্তু দেশজুড়ে তখন যুদ্ধের দামামা বাজছে। বীর তরুণেরা ছুটে যাচ্ছে যুদ্ধে, যুদ্ধের ট্রেনিংয়ে। এমন সময়ে বিয়ে করে বউয়ের আঁচল ধরে বসে থাকবে, এমনটা মেনে নিতে পারছিলো না মনির। অন্যদিকে রাগী বাবার মুখের ওপর না-ও করতে পারছে না। তাই বিয়ের আগের রাতেই পালিয়ে যায় মুনির। গ্রামের নদীর ঘাটে একটি নৌকা পায়, ছেড়ে দেয়ার আগে তাতে উঠে পড়ে সে। কিন্তু ওঠার পর একজন মানুষকে দেখে পুরোপুরি চমকে যায় মনির। কে তিনি? জবাব মিলবে আজ শুক্রবার রাত ১০ টা ৩০ মিনিটে। এ সময় মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচার হবে।