সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘ডক্টর বক্সী’তে নায়ক-নায়িকার ঝলক

অনলাইন ডেস্ক :

কপালে রক্তের দাগ, চোখে মুখে ভয়ের ছাপ! এমনই এক লুকে সামনে এসে দর্শককে অবাক করে দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালক সপ্তাশ্ব বসুর নতুন চলচ্চিত্র ‘ডক্টর বক্সী’তে নায়িকাকে প্রথম ঝলক দেখেই খানিকটা চমকে গেছেন ভক্তরা। সঙ্গে আবার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। শুভশ্রী-পরমব্রতকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ভক্ত অনুরাগীরা। অবশেষেপর্দায় এলেন শুভশ্রী-পরমব্রত। পরতে পরতে রহস্য, রোমাঞ্চ আর টানটান উত্তেজনায় মোড়ানো সিনেমাটির প্রচার ঝলকে একদম ভিন্নভাবে দেখা গেছে অভিনেতা বনি সেনগুপ্ত, পরমব্রত এবং শুভশ্রীকে। চিকিৎসা-দুর্নীতির প্রেক্ষাপটে তৈরি সিনেমাটির গল্প। যার প্রথম অংশে দর্শক দেখেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। এবার শাশ্বতের চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। ‘ডক্টর বক্সী’ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে পরিচালক বলেন, “বাংলা সিনেমার জগতে এই ধরনের বিষয় নিয়ে খুব কমই কাজ হয়েছে। চিকিৎসা বিভ্রাট এবং নানা রকমের চিকিৎসা-দুর্নীতিকে নিয়েই সিনেমাটি তৈরি করেছি। সবটাই কিন্তু সত্য ঘটনা অবলম্বনে। টুকরো টুকরো ঘটনা একই সুতোয় গাঁথতে চেয়েছি। ” ডক্টর বক্সী রূপে শাশ্বতকে বেশ পছন্দ করেছিলেন দর্শক। এই নতুন রূপে পরমব্রতকে দর্শক কিভাবে নেন, এখন সেটাই দেখার। সূত্র : আনন্দবাজার পত্রিকা