সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

অবশেষে বাবা-মা হচ্ছেন পরিচালক-নায়িকা

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার তারকা পরিচালক অ্যাটলি। ব্যক্তিগত জীবনে তামিল-মালায়ালাম সিনেমার অভিনেত্রী প্রিয়া মোহনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। বিয়ের ৮ বছর পর বাবা-মা হতে যাচ্ছেন এই তারকা জুটি। ইনস্টাগ্রামে অ্যাটলি-প্রিয়ার ছবি পোস্ট করে আনন্দের খবরটি জানিয়েছেন এই দম্পতি। ক্যাপশনে তারা লিখেছেন- ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি।’ এ ঘোষণার পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই জুটি। ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাই মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন- অভিনেত্রী স্নেহা, রামায়া, অর্চনা, আরতি রবি প্রমুখ। ২০১৪ সালের ৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়া-অ্যাটলি। আট বছর পর প্রথম সন্তানের বাবা-মা হচ্ছেন অ্যাটলি-প্রিয়া। ২০১৩ সালে তামিল ভাষার ‘রাজা রানি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে অ্যাটলির। নির্মাণ ক্যারিয়ারে সাতটি সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে অধিকাংশ সিনেমাই ব্যবসাসফল। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিলি’ প্রভৃতি। অ্যাটলির হাতে বর্তমানে ‘জওয়ান’ সিনেমার কাজ রয়েছে। এ সিনেমার মাধ্যামে বলিউডে অভিষেক ঘটবে। সিনেমাটিতে অভিনয় করছেন শাহরুখ খান। এটি প্রযোজনাও করছে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস। ২০২৩ সালের ২ জুন এটি মুক্তি পাবে।