সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

বিজয়ের মুকুট ছিনিয়ে আনলো ভারতের প্রতিযোগী

অনলাইন ডেস্ক :

সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর খেতাব জিতেছেন ভারতের সরগম কৌশল। গত রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসেছিল গ্র্যান্ড ফিনালে। দীর্ঘ ২১ বছর পর বিজয়ের মুকুট ছিনিয়ে আনলো ভারতের কোনো প্রতিযোগী। ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়েছে। ভারতের জম্মু-কাশ্মীরের মেয়ে সরগম। এই মুকুট জয়ে উচ্ছ্বসিত তিনি। মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার এই বিজয়ী বলেন- ‘২১ বছর পর কোনো ভারতীয় নারী এই খেতাব জিতেছে, আমি খুব খুশি। সবাইকে অনেক ভালোবাসা।’ ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সরগম কৌশল। আগে ভাইজ্যাকে শিক্ষকতা করেছেন সরগম। তার স্বামী ভারতীয় নৌ বাহিনীতে কর্মরত। বিবাহিতা নারীদের নিয়ে আয়োজিত হয়ে থাকে মিসেস ওয়ার্ল্ড। ১৯৮৪ সালে শুরু হয় এই প্রতিযোগিতা। শুরুতে এর নাম ছিল ‘মিসেস উইম্যান অব দ্য ওয়ার্ল্ড’। এর আগে মাত্র একবার ভারতের ঝুলিতে এই খেতাব জমা হয়। ২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকারের মাথায় উঠেছিল এই তাজ। চলতি বছর মিসেস ওয়ার্ল্ডের মঞ্চে বিচারকের আসনে ছিলেন অদিতি।