সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

‘এক্সকিউজ মি’ সিনেমায় রোশান-ভাবনা

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো এক হচ্ছেন নির্মাতা রায়হান খান, চিত্রনায়ক রোশান আর অভিনেত্রী ভাবনা। ‘এক্সকিউজ মি’ সিনেমার জন্যই এক হচ্ছেন তারা। আজ বুধবার মহরতের মাধ্যমে ঘোষণা আসবে নতুন সিনেমাটির। এক্সকিউজ মি’ সিনেমায় জুটিবদ্ধ হচ্ছেন জিয়াউল রোশান ও আশনা হাবিব ভাবনা। লাইট-ক্যামেরার সামনে প্রথমবার জুটি হয়ে আসছেন তারা। এরইমধ্যে চুক্তিপত্রে সই করেছেন তারা। গল্পের কারণে এ সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন রোশান-ভাবনা। রোশান জানান, গল্পটি দারুণ। রায়হান খানের কাজের প্রশংসা শুনেছি। ভাবনার সঙ্গে আগেও কাজ করার কথা ছিল কিন্তু ব্যাটে-বলে না হওয়ায় হয়নি। এবার সেই সুযোগ হচ্ছে। আশা করছি, দর্শক ভালো কিছু পাবে। নির্মাতা রায়হান খানের সঙ্গে আগেও কাজ করেছেন ভাবনা। সেই অভিজ্ঞতা থেকে সিনেমাটি দারুণ কিছু হবে বলেই বিশ্বাস করেন এ অভিনেত্রী। কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, ওঁর সঙ্গে যখন নাটকে কাজ করতাম তখন থেকেই বলতেন, ভাবনা তোকে নিয়ে আমি সিনেমা বানাব। ফাইনালি উনি আমাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন- এটা আমার জন্য অনেক সম্মানের। আমি কৃতজ্ঞ রায়হান খানের প্রতি, তিনি আমাকে বলেছেন এবং সেটা বলাতেই সীমাবদ্ধ থাকেনি। সিনেমাটি প্রসঙ্গে রায়হান খান বলেন, শক্তিশালী গল্প। এই গল্প সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই আমার সার্থকতা। প্রথমদিকে গল্প একরকম ছিল, পরে কিছুটা পরিবর্তন করেছি। অভিনয়শিল্পীও সেভাবে নিয়েছি। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় রোশানের অভিনয় দেখে তার দিকে নজর পড়ে রায়হান খানের। ভাবনার সঙ্গে রোশানকে মানাবে ভালো। এই চিন্তা থেকেই তাদের কাস্টিং করা। এমনটাও জানালেন নির্মাতা। সবকিছু ঠিক থাকলে নতুন বছরে শুরু হবে এ সিনেমার শুটিং। আরও কারা অভিনয় করছেন- সেটি জানানো হবে মহরত অনুষ্ঠানে।