সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মনোজের সঙ্গে বিয়ে নাদিয়ার!

অনলাইন ডেস্ক :

একটি গ্রামে বাবা-মা ও ছোট বোন পারুলকে নিয়ে থাকে তমা। বাবা বেশ রাশভারী লোক। গ্রামে তার প্রচুর সহায়-সম্পত্তি আছে। সেগুলোর তদারকি করেই তার সংসার চলে। অবশ্য এই সম্পত্তির পুরাটা তার একার নয়; অর্ধেকটা তার ভাইয়ের। তবে ভাই-ভাবী মারা যাওয়ার পর অর্ধেক সম্পত্তির মালিক এখন তার ভ্রাতুষ্পুত্র ফারহান। একদিন হঠাৎ কাউকে কিছু না জানিয়ে আমেরিকা থেকে গ্রামের বাড়িতে এসে উপস্থিত হয় ফারহান। ফারহানকে দেখে তমার বাড়ির সবাই অবাক। ফারহান আসায় তমার বাবা একদিকে যেমন খুশি তেমনি মনে মনে কিছুটা আতঙ্কিত এই ভেবে যে ফারহান হয়ত তার বাবার সম্পত্তির ভাগ নিতে এসেছে। তমার বাবার মাথায় এক বুদ্ধি আসে : তমাকে ফারহানের সাথে বিয়ে দিতে পারলে সব দিক রক্ষা হয়। তবে তমা এই প্রস্তাবে রাজি না। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘হাত রেখেছি তোমার হাতে’। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়। এতে তমার চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া। আর ফারহান চরিত্রে করেছেন মনোজ প্রামাণিক। শরিফুজ্জামান সাগরের রচনায় এটি পরিচালনা করেছেন সাকিল সৈকত। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শিশু শিল্পী অদিতি, আবদুল্লাহ রানা, শেলি আহসান, মুকুল সিরাজ ও সাইফুল ইসলাম। নির্মাতা জানান খুব শিগগিরি একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।