সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ঝড় তুললো পাঠানের দ্বিতীয় গান

অনলাইন ডেস্ক :

‘পাঠান’এর বিতর্কিত গান ‘বেশরম রং’ নেটদুনিয়ায় প্রকাশের পরই নানাভাবে সমালোচনা আর অশ্লীল দৃশ্যের বিতর্কের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান। আর এমন পরিস্থিতিতেই নেট দুনিয়ায় মুক্তি পেল এ সিনেমার দ্বিতীয় গান। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় পাঠান সিনেমাটির দ্বিতীয় গানটির শিরোনাম ‘ঝুমে জো পাঠান’। প্রথম গানটির মতো দ্বিতীয় গানেও হট লুকে ধরা দিয়েছেন দীপিকা আর শাহরুখ। রোমান্টিক আর অ্যাকশন ঘরানার দ্বিতীয় গানটির মিউজিকের তালে তালে নৃত্যরত এ জুটির অবশ্য এবার কোনো অশ্লীলতা চোখে পড়েনি নেটিজেনদের। তবে গানের ভিডিওতে অনেকটা বডি ফিটনেসকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে বলে মনে করছেন অনেকে। পাঠান সিনেমার গান ‘বেশরম রং’ মুক্তি পায় গত সোমবার। তার ঠিক ১০ দিন পর নেটদুনিয়ায় রিলিজ পেল এ সিনেমার দ্বিতীয় গান। অরিজিৎ সিংয়ের গাওয়া ‘তুমনে মহাব্বত করনি হেয়..হামনে মহব্বত কি ইয়ে হেয়..’এ কথার মাধ্যমে গানটি শুরু হয়। গানের তালে তালে অসাধারণ নাচ এরইমধ্যে অনেক নেটিজেনের মন কেড়েছে। গান প্রসঙ্গে পরিচালক সিদ্ধার্থ মনে করেন, ‘ঝুমে জো পাঠান গানটি পাঠানের স্পিরিট নিয়ে লেখা ও সুর করা। গানে শাহরুখের এনার্জি, শাহরুখের ভাইব ও শাহরুখের কনফিডেন্স আর দীপিকার অসাধারণ লুক আর নাচ দেখে যে কেউ এই গানে নেচে উঠবে। কাওয়ালি স্টাইলে এই গান মূলত পাঠানের স্টাইলের সেলিব্রেশন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, প্রথমবার শুনেই শাহরুখ এই গানে মজে যান। পর্দায় এ জুটির কেমিস্ট্রিও অসাধারণ নজরকাড়া হয়েছে। তাই বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হতে চলেছে ‘পাঠান’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ৪ বছর পর রুপালি পর্দায় ফিরছেন শাহরুখ খান। দীপিকা পাডুকোনকে নিয়ে প্রেক্ষাগৃহে ঝড় তোলার আগেই নেটদুনিয়ার প্রতিনিয়ত ঝড় তুলছে এ জুটি।