সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

এবার ‘মেরিয়ান’ চরিত্রে অর্ষা

অনলাইন ডেস্ক :

জন আমেরিকায় থাকে। চাচার মৃত্যুর খবর শোনার পর দ্রুত দেশে ফেরে। চাচাকে খুব মিস করে সে। নিয়মিত সমাধিস্থলে গিয়ে মোমবাতি জ্বালে। প্রতিদিনই সেখানে একটি মেয়েকে দেখতে পায় জন। যে সমাধিগুলো অন্ধকারে থাকে, মেয়েটি সেগুলোতে মোমবাতি জ্বালিয়ে দেয় এবং প্রার্থনা করে। জানতে পারে, মেয়েটির নাম মেরিয়ান। এখানে জন চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে। আর মেরিয়ান চরিত্রে অর্ষা। দুজনকে নিয়ে এমন ভিন্ন গল্পের নাটক ‘মেরিয়ান’ রচনা করেছেন মেসবাহ উদ্দীন সুমন। আর পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, মিলি বাশার প্রমুখ। নির্মাতা জয়ন্ত রোজারিও বলেন, ‘বড়দিনকে ঘিরে আমরা একটা প্রেমময় ভিন্ন গল্প উপস্থাপন করার চেষ্টা করেছি। তাতে প্রধান দুই অভিনয়শিল্পী দারুণ কাজ করেছেন। গল্পের একটা পর্যায়ে মেরিয়ানের প্রেমে পড়ে যায় জন। কিন্তু জন যত মেরিয়ানের কাছে যেতে চায়, সে তত নিজেকে লুকিয়ে ফেলতে চায়। কেন এমনটা হয়, সেটির জবাব মিলবে নাটকটিতে।’ বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘মেরিয়ান’।