সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

করোনাভাইরাস শনাক্ত: ঢাকা বিমানবন্দর থেকে ৪ চীনা নাগরিক আইসোলেশনে

ফাইল ছবি

কোভিড -১৯ শনাক্ত হওয়ায় চীন থেকে ফিরে আসা চারজনকে আইসোলেশনে রাখা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ ইউএনবিকে বলেন, ‘চার যাত্রীর মুখ লাল হওয়ায় তাদের অ্যান্টিজেন পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। পরে তাদের আইসোলেশনে রাখার জন্য মহাখালী ডিএনসিসি হাসপাতালে পাঠানো হয়।’

চীন ও ভারতসহ বিভিন্ন দেশে কোভিড-১৯ সংক্রমণের নতুন সাব-ভেরিয়েন্ট (ওমিক্রন বিএফ.৭) বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার সকল বিমানবন্দর, স্থলবন্দর ও সারা দেশে নদী বন্দরে স্বাস্থ্য নির্দেশিকা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।

—-ইউএনবি