সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাংবাদিক আবদুর রহমান খান আর নেই

প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রহমান খান আর নেই।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মারা যান তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুর রহমান রাত ২টা ৩০মিনিটে ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি লিভারের জটিল রোগে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার দুপুর দেড়টায় প্রেসক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

—-ইউএনবি