সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দক্ষিণ আফ্রিকায় ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গ্যাস ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিসমাসের মাত্র একদিন আগে শনিবার এ বিস্ফোরণ ঘটে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিসমাসের মাত্র একদিন আগে শনিবার এ বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতেদের সংখ্যা নিশ্চিত করে স্থানীয় গোটেং ডিপার্টমেন্ট অব হেলথ এক বিবৃতিতে বলেছে, ‘নিহত ১৮ জনের মধ্যে ট্যাম্বো হাসপাতালেরই কর্মকর্তা-কর্মচারী ৯ জন।’দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা দেয়া হবে। এক বিবৃতিতে রামাফোসা বলেছেন, ‘এই ধ্বংসাত্মক ঘটনায় দেশের মানুষের হৃদয় কেঁদে উঠেছে।’ তিনি আরও বলেছেন, ‘নিহতদের মধ্যে শিশু এবং হাসাপাতলের কর্মচারীও রয়েছে।’ শনিবার সকালে বক্সবার্গ এলাকার ওআর ট্যাম্বো মেমোরিয়াল হাসপাতালের কাছে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস ট্যাংকারে ওই বিস্ফোরণ ঘটে। ট্যাংকারটি একটি সেতুর নিচে আটকে ছিল বলে জানা গেছে। এ সময় আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতির মোকাবিলায় ঘটনাস্থলে দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছায়। জরুরি পরিষেবা দপ্তরগুলো থেকে জানা যায়, বিস্ফোরণের কারণে সেখানকার ট্যাম্বো মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগের ছাঁদ ভেঙে পড়েছে। এ ছাড়া দুটি বাড়ি এবং বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে। বিস্ফোরণের সময় সেখানকার পথচারীরাও আহত হয়েছেন।