সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আলমগীর-রুনা লায়লা একসঙ্গে বিজ্ঞাপনে

অনলাইন ডেস্ক :

খ্যাতিমান অভিনেতা আলমগীর ও প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা দম্পতি এবার একসঙ্গে হাজির হচ্ছেন একটি বিজ্ঞাপনচিত্রে। আগামী ১০ জানুয়ারি বিজ্ঞাপনটির শুটিং হবে বলে জানা গেছে। বিজ্ঞাপনটি পরিচালনা করবেন অনন্য মামুন। এ বিষয়ে অনন্য মামুন বলেন, ‘এই বিজ্ঞাপনটি তাদের ছাড়া কল্পনা করতে পারছিলাম না। সে কারণে তাদের চুক্তিবদ্ধ করিয়েছি। এখানে তারা অভিনেতা আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা হিসেবেই আসছেন।’ ‘আগামী ১০ জানুয়ারি থেকে বিজ্ঞাপনচিত্রটির শুটিং করবো। আশা করছি ভালো কিছু হবে। তাদের পেয়ে আমরা অনেক আনন্দিত।’ আলমগীর ও রুনা লায়লা চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ সিনেমায় অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি ১৯৯৭ সালে মুক্তি পায়।