সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বাটপাড় সিনেমায় নায়িকা অধরা খান

অনলাইন ডেস্ক :

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন মাতাল নায়িকা অধরা খান। শফিক হাসান পরিচালিত দ্য ফ্রড (বাটপাড়) নামক এই সিনেমায় নায়িকা হিসেবে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। সম্প্রতি অধরার সুলতানপুর সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়েছে। খুব শিগগির সিনেমাটি মুক্তি পাবে। এ ছাড়া নতুন বেশ কয়েকটা সিনেমায় কাজ করছেন তিনি। অধরা খান বলেন, নতুন বছরের শুরু থেকেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটির গল্প খুব সুন্দর। আমার কাছে ভালো লেগেছে। আশা করছি একটি ভালো সিনেমা হবে। এ বিষয়ে পরিচালক শফিক হাসান বলেন, দ্য ফ্রড (বাটপাড়) সিনেমাটি নতুন বছরের শুরু থেকেই দেশে এবং দেশের বাইরে শুটিং করব। সুন্দর গল্প নিয়ে দেশীয় একটি সিনেমা হতে যাচ্ছে। শিল্পীদের ক্ষেত্রে বেশ কিছু চমক থাকছে। খুব শীঘ্রই অন্য শিল্পী-কুশলীদেরকেও পরিচয় করিয়ে দেব। শরীফুল ইসলামের গল্পে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।