সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ভিনি’র আত্মার শান্তি কামনা করে সমালোচনায় মধুমিতা

অনলাইন ডেস্ক :

মারা গেছেন ফুটবলের কিংবদন্তি পেলে। তার মৃত্যুতে গোটা ফুটবল দুনিয়া শোকাহত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে শোক প্রকাশ করছেন। কলকাতার পাখি খ্যাত অভিনেত্রী মধুমিতা পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তবে এখানে একটি বড় ভুল করে ফেলেছেন কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী। আত্মার শান্তি কামনা করতে পেলের সঙ্গে বর্তমান সময়ের ব্রাজিলিয়ান দলের তরুণ তারকার লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের ছবিও ব্যবহার করে ফেলেন। আর এতেই নেট দুনিয়া ক্ষেপে যায়। ব্যাপক তোপের মুখে অভিনেত্রী নতুন পোস্ট দিলেও ভক্তরা সেখানে গিয়েও ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন। একজন লিখেছেন, তুমি টলিডের একজন বড় অভিনেত্রী, তুমি যখন কোনো কিংবদন্তিকে নিয়ে কিছু একটা পোস্ট করবে, তখন মনে রাখবে তুমি কী শেয়ার করছ। এটা ছোট ভুল কিন্তু বড় ধরনের অপমান। তোমার ভালোর জন্যই এটা মনে রেখো। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন পেলে। ব্রাজিল কিংবদন্তি পেলের মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে পোস্ট করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মারণ রোগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছিলেন পেলে। কেমোথেরাপি কাজ না করায় গত নভেম্বরে হাসপাতালে ভর্তি করা হয় এই কিংবদন্তিকে। কিন্তু অবস্থা খারাপের দিকেই যেতে থাকে। তাই তখন থেকেই ব্রাজিলের আলবার্ট আইনস্টাইন হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন।