সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

এবার আত্মজীবনী লিখছেন পান্থ কানাই

অনলাইন ডেস্ক :

অসংখ্য জনপ্রিয় গান যিনি দর্শককে উপহার দিয়েছেন, তিনি হলেন অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। গানের বাইরে নাম লিখিয়েছেন অভিনয় জগতেও। ‘দাহকাল’ নামের একটি সিনেমায় কাজ করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন মঈন হাসান ধ্রুব। তার সঙ্গে আছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুধু গান কিংবা অভিনয় নয়, তিনি একজন শাস্ত্রীয় তবলাবাদক, ড্রামবাদক এবং সংগীতশিক্ষক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। এবার একজন লেখক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন পান্থ কানাই। নিজের জীবন নিয়ে একটি বই লিখেছেন তিনি। বইটির নাম ‘আমি মুক্তি চেয়েছিলাম’। নতুন বছরের আসন্ন বইমেলায় পাওয়া যাবে বইটি। বইটির ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন তিনি। ২০০১ সালে ‘তা-ব’ ব্যান্ডের সঙ্গে প্রকাশ পায় তার অভিষেক অ্যালবাম ‘মা’। এর পরপরই প্রকাশ করেন বেশ কিছু মিউজিক অ্যালবাম। শুধু মিউজিক অ্যালবাম নয়, বিভিন্ন টিভিসি ও সিনেমায়ও গান গেয়ে পেয়েছেন প্রশংসা।