সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবার আসিফ-তারান্নুমের ‘কত ভালোবাসি’

অনলাইন ডেস্ক :

নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও ব্যস্ত কন্ঠশিল্পী তারান্নুম আফরীন। গানের শিরোনাম ‘কত ভালোবাসি’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। আর সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। গানটির ভিডিও পরিচালনা করেছেন এমএইচ রিজভী। আর এতে অভিনয় করেছেন রিজভী ও পুষ্প। আসিফ বলেন, এর আগে আমার ও তারান্নুম আফরীনের আর দুটি গান প্রকাশ হয়েছে। দুটিই গ্রহণ করেছিলেন শ্রোতা-দর্শক। তৃতীয় গানটিও খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস এ গানটিও সময়ের সঙ্গে সঙ্গে ভালো অবস্থানে যাবে। তারান্নুম আফরীন বলেন, আসিফ ভাই আমার অত্যন্ত পছন্দের শিল্পী। তার সঙ্গে করা আগের গানগুলো খুব পছন্দ করেছেন মানুষ। তারই ধারাবাহিকতায় এলো আমাদের তৃতীয় গান। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে গানটি তারান্নুম আফরীনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।