সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘ইন্দুবালা’র সিক্যুয়ালে গাইলেন বাবু

অনলাইন ডেস্ক :

বরেণ্য অভিনেতা ফজলুর রহমান বাবু। অভিনয়ের সব মাধ্যমে সফল এই মানুষটির গানের শিল্পী হিসেবে বেশ জনপ্রিয়। ২০১৮ সালের ১৩ মার্চ প্রকাশ পেয়েছিল ফজলুর রহমান বাবুর কণ্ঠে গান ‘ইন্দুবালা’। ইউটিউবে এরইমধ্যে চার কোটি ১১ লাখের বেশিবার দেখা হয়েছে গানটি। এবার তুমুল শ্রোতাপ্রিয় গানটির সিক্যুয়াল ‘ইন্দুবালা রিটার্নস’ গেয়েছেন বাবু। ২৬ ডিসেম্বর সংগীতার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটির ভিডিও। এবারও গানটির সুর করেছেন প্লাবন কোরেশি। ভিডিও নির্মাণের পাশাপাশি গানটিতে মডেল হয়েছেন এইচ এম রিজভী। গানটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, আগের গানটির মতো এবারের গানটিও শ্রোতানন্দিত হবে বলে আশা করছি। ‘তোমার চপল সরল মন’-কথার গানটির প্রতিটি লাইন ভীষণ সুন্দর হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি কখনোই পেশাদার শিল্পী নই। তারপরও ভালো গান হলে গাইতে চেষ্টা করি। যখন সংগীতা থেকে আমাকে ইন্দুবালার সিক্যুয়াল করার প্রস্তাব দেওয়া হলো, প্রথমে ভেবেছিলাম গাইব কি না, তবে কথা ও সুর পাওয়ার পর মনে হয়েছে গাওয়া উচিত।