সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঢেউয়ের মাঝে সুখ খুঁজে পেলেন পূজা

অনলাইন ডেস্ক :

পূজা চেরি যে, আনন্দময় সময় কাটাচ্ছেন সেটা তাঁর সামাজিক যোগাযোগ হ্যান্ডেল দেখলেই স্পষ্ট হয়। যদিও অনেকেই বলেন, কারো ফেসবুক দেখে কাউকে বিচার করা যায় না। এটা কতটুকু সত্য সে বিবেচনা পরে, পূজার ফেসবুক দেখে অন্তত সবাই চোখ বন্ধ করেই বলে দেবে- এখন আলোয় ঝলমল করছেন তিনি। পারস্য উপসাগর দিয়ে ছুটে চলা বোটের বেশ আয়েশি কয়েকটি ছবি প্রকাশ করেছেন পূজা চেরি। সাগরের জলের ঢেউয়ে সুখ খুঁজে পেয়েছেন এই নায়িকা, তাই গোলাপি আভা ছড়ানো ছবির ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘ঢেউয়ের মাঝে সুখ..’ এই মুহূর্তে দুবাইয়ে হয়তো সুখেই ভেসে যাচ্ছেন, তবে কেন সংযুক্ত আরব আমিরাতের এই শহরে গিয়েছেন ঢাকাই ছবির এই অভিনেত্রী, তা জানা যায়নি। তবে পূজার সঙ্গে তাঁর মা-ও সঙ্গে রয়েছেন। কিছুদিন আগে শাকিবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়ার খবর শোনা যায়, সেই প্রেম নিয়ে বর্তমান সময়ের এক নায়িকার সঙ্গে অন্য নায়িকার অপ্রীতিকর ঘটনাও আলোচনায় আসে। কাহ্রাপ খবরগুলো একের পিঠে চড়ে আসছিল। এর আগে জোভানের সঙ্গে ব্যাংককে কয়েকটি ছবি প্রকাশিত হয়ে পড়ে। ওই ছবিগুলোর নেপথ্যে নানা গল্প ছড়িয়েছিল নেটিজেনরা বলছিলেন, ছবিতে পূজাকে নেশাসক্ত মনে হচ্ছিল। যদিও পূজার ব্যাখ্যা সেটা ছিল একটি ওয়েব ফিল্মের শুটিং।