সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নিউ ইয়ার উদযাপনের ফানুস বৈদ্যুতিক তারে, ২ ঘণ্টা পর মেট্রোরেলে চালু

ঢাকায় সদ্য চালু হওয়া মেট্রোরেল পরিষেবা রবিবার সকালে দুই ঘণ্টা বন্ধ থাকার পর চালু করা হয়েছে। কারণ হিসেবে জানানো হয়, নিউ ইয়ার উদযাপনে ব্যবহৃত বেশ কয়েকটি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএন সিদ্দিক ইউএনবিকে বলেন, নিরাপত্তার কারণে মেট্রোরেল কর্তৃপক্ষ সকাল ৮টা থেকে দুই কার্যক্রম স্থগিত করে। বৈদ্যুতিক লাইন থেকে ফানুস পরিষ্কারের পর সকাল ১০টার দিকে মেট্রোরেলের কার্যক্রম আবার শুরু হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা সত্ত্বেও ৩১ ডিসেম্বর রাতে ঢাকাবাসী আতশবাজি পোড়ায় এবং ফানুশ ওড়ায়। যার কারণে মেট্রোরেল পরিষেবা ব্যাহত হয়।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সার্ভিসের প্রথম ধাপের কার্যক্রমের উদ্বোধন করার পর দেশের যাতায়াত ব্যবস্থা নতুন যুগে প্রবেশ করেছে।

যেহেতু সরকার সীমিত পরিসরে কার্যক্রম শুরু করছে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার দূরত্ব যেতে ২০ মিনিট সময় লাগবে, তবে শিগগিরই তা ১৬-১৭ মিনিটে নেমে আসবে।

ভারত ও পাকিস্তানের পর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার তৃতীয় দেশ, যেখানে মেট্রোরেল রয়েছে। ভারত ১৯৮৪ সালে কলকাতায় প্রথম ৩ দশমিক ৪ কিমি আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল চালু করেছিল। অন্যদিকে, পাকিস্তানের লাহোরে ২০২০ সালের অক্টোবরে মেট্রোলাইন চালু করে।

—ইউএনবি