সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস নিয়ে যা বললেন জয়

অনলাইন ডেস্ক :

গেল পাঁচ বছর টিভি শো করে এবং উপস্থাপনা দিয়ে আলোচিত শাহরিয়ার নাজিম জয় তাঁর অভিনয় ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। গেল বছর ‘৭ নাম্বার ফ্লোর’ দিয়ে ওপেনিং, শুরটা করেছেনও দারুণ। এবার ‘গুটি’, শঙ্খ দাশ গুপ্তের ওয়েব ফিল্ম। সেলিম চরিত্রে অভিনয় করেছেন জয়। মাদক চোরাচালানের লোমহর্ষক ঘটনাকে কেদ্র করে নির্মিত এই ওয়েব কনটেন্টে আরও অভিনয় করেন আজমেরী বাঁধন, মৌসুমি হামিদ, নাসির উদ্দিন খান প্রমুখ। প্রকাশিত ট্রেইলারে সবর উপস্থিতি শাহরিয়ার নাজিম জয়ের। জয়ের বলছেন, ‘গুটি একেবারে রিয়েলিস্টিক কাজ। গল্পের ভিতরের গভীর কিছু বিষয় উঠে আসবে। এই চরিত্র করতে অভিনেতা হিসেবে আমাকে অনেক বেশী অ্যাফোর্ড দিতে হয়েছে। অভিনেতা হিসেবে অনেক বড় পরীক্ষা দিতে হয়েছে। সেটার নম্বর দেবেন দর্শক। পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছি।’ এই কাজ প্রসঙ্গে জয় যেটা বলছেন সেটা, ‘যে চরিত্র করলাম সেই মাপের অভিনেতা আমি কিনা সেটা দর্শকরা তাদের মন্তব্যে জানাবেন। আমি সেই রায় পাওয়ার অপেক্ষায় আছি। তবে গল্প এবং নির্মাণশলী অনেক বাস্তবধর্মী হয়েছে। ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে আমি এত দুর্দান্ত চরিত্রে পারফর্ম করতে পেরেছি এতে আমি হ্যাপি। কারণ এই ধরনের কঠিন চরিত্রে এখন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমকে দেখে অভ্যস্ত দর্শক।’ ওয়েব ভিত্তিক কাজে কদর বাড়ছে জয়ের। এই প্রসঙ্গে জয়ের ভাষ্য, ‘আমার শুরুটা অভিনেতা হিসেবে। এটি আমার প্রথম পরিচিতি এনে দেয়। আমি মনে করি, অভিনয় একটি নেশা। ধীরে ধীরে আমি আবার অভিনয়ের সেই নেশায় আসক্ত হচ্ছি। এখন যে কাজগুলো করছি সেখানে নিজেকে ভাঙছি, খুব বুঝেশুনে করছি।’ আগামী ৬ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকি অ্যাপে মুক্তি পাবে ‘গুটি’।