সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

বুর্জ খলিফার সামনে কী করছেন মিম?

অনলাইন ডেস্ক :

ক্যালেন্ডারের পাতা পরিবর্তন হয়ে গেছে। এসেছে নতুন বছর। ২০২২ কারও কারও জীবনের স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তেমনই একজন বিদ্যা সিনহা মিম। নতুন বছরের শুরুটা পরিবারের সঙ্গে দুবাইতে কাটিয়েছেন। ২৯ ডিসেম্বর তারা দুবাইয়ের উদ্দেশে রওনা হন। সামাজিক যোগাযোগমাধ্যমে বুর্জ খলিফার সামনে হাস্যোজ্জ্বল ছবি তুলে পোস্টও করেন এই অভিনেত্রী। জানিয়েছেন ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা। গেল বছরের জানুয়ারি মাসের ৪ তারিখে ভালোবাসার মানুষ সনি পোদ্দারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মিম। আর ২ দিন পরই আসছে তাদের বিবাহবার্ষিকী। ফেসবুকে মিমের পোস্ট দেখে ভক্তদের মনে প্রশ্ন, হয়তো বিবাহবার্ষিকী বিদেশের মাটিতে উদ্যাপন করবেন এই অভিনেত্রী। ২০০৭ সালের সুন্দরী প্রতিযোগিতা থেকে ২০২২ সালে পরাণ সিনেমা। সব মিলিয়ে দুর্দান্ত বছর কেটেছে মিমের। সামনের দিনগুলোও চমৎকার কাটবে -এমনটাই আশা ভক্তদের।