সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

চঞ্চলের নায়িকা এবার ‘মৌ বৌদি’

অনলাইন ডেস্ক :

পর্দায় কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেন হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। গুঞ্জন চলার মাঝে সেই খবর নিশ্চিত করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি। মৃণাল সেনের জীবন ও কর্ম অবলম্বনে নির্মাণ হতে যাওয়া এই সিনেমার নাম রাখা হয়েছে ‘পদাতিক’। নতুন খবর, এই সিনেমায় মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে কাজ করছেন মনামী ঘোষ। ৩৮ বছর এই অভিনেত্রী হচ্ছেন চঞ্চলের নায়িকা। যিনি হইচইয়ের ‘মৌচাক’ সিরিজে মৌ বৌদির চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন। কলকাতার দৈনিক আজকালকে মনামী জানিয়েছেন, ‘সৃজিতদার সঙ্গে এটা আমার প্রথম কাজ। উনি আমায় তার অফিসে ডেকে পাঠিয়েছিলেন। যখন গিয়ে সবটা শুনি নিজের কানকে বিশ্বাস করতে পারিনি! খালি আনন্দে নাচা বাকি ছিল!’ ফিরদৌসুল হাসানের প্রযোজনায় সিনেমাটিতে আরও অভিনয় করবেন  সম্রাট চক্রবর্তী প্রমুখ। জানুয়ারির মাঝামাঝিতে শুরু হবে শুট। ১৯২৩ সালের ১৪ মে বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন মৃণাল সেন। পড়াশোনার জন্য কলকাতায় গিয়ে সেখানেই স্থায়ী হন। ১৯৫৫ সালে মুক্তি পায় তাঁর নির্মিত প্রথম সিনেমা ‘রাত-ভোর’। পরবর্তীতে ‘নীল আকাশের নিচে’, ‘বাইশে শ্রাবণ’, ‘ভুবন সোম’, ‘ইন্টারভিউ’, ‘কলকাতা ৭১’, ‘পদাতিক’, ‘মৃগয়া’র মতো কালজয়ী সব সিনেমা নির্মাণ করে খ্যাতি অর্জন করেন। বাংলা ভাষার চলচ্চিত্রে সর্বকালের সেরা নির্মাতাদের একজন তিনি।