সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

প্রকাশ্যে তুনিশার মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য

অনলাইন ডেস্ক :

ভারতীয় অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। তুনিশার মৃত্যুর ঘটনায় তার সাবেক প্রেমিক সিজান খান এখন রয়েছেন জেলে। সিজানের আইনজীবীর দাবি-তুনিশার সঙ্গে তার পরিবারের সম্পর্ক মোটেই ভালো ছিল না। এতদিন যে ব্যক্তি নিজেকে তুনিশার মামা বলে পরিচয় দিয়ে এসেছেন, তিনি তার আসল মামা নন। গত সোমবার এক সংবাদ সম্মেলনে ওই আইনজীবী বলেন, সঞ্জীব কৌশল নামে যে ব্যক্তি নিজেকে তুনিশার মামা বলে পরিচয় দিয়ে এসেছেন, তিনি অভিনেত্রীর আত্মীয় নন। সঞ্জীব কৌশলের সঙ্গে তুনিশার মা বনিতা মিশ্রের ‘সম্পর্ক’ নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবী। সিজানের আইনজীবীর প্রশ্ন-সঞ্জীব কৌশল তুনিশার আত্মীয় নন। তাহলে তিনি কেন নিজেকে তার মামা বলে দাবি করে আসছেন? বনিতা ও কৌশলের মধ্যে সম্পর্ক ঠিক কী? তিনি আরো বলেন, বনিতা একবার মেয়েকে চড় মেরেছিলেন। মেয়েকে শ্বাসরোধেরও চেষ্টা করেছিলেন। শৈলেন্দ্র বনিতা শর্মার করা ‘লাভ জিহাদের’ অভিযোগও উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, তদন্তকারী দল সিজান ও তুনিশার মধ্যে হোয়াটসঅ্যাপ কথোপকথন পরীক্ষা করেছে। তাতে তারা সন্দেহজনক কিছু পায়নি। সিজানের বোন তথা অভিনেতা ফলক নাজও তুনিশার মায়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, তার ভাই বা তার পরিবারের কেউ তুনিশাকে ধর্ম পরিবর্তন করতে জোর করেননি। এমনকি বোরকা পরতেও বাধ্য করেননি। তার দাবি, তুনিশা একটি শুটিংয়ে বোরকা পরেছিলেন। সেটি দিয়েই কেউ কেউ এমন ভুয়া দাবি করেছেন। এখন কে এই সঞ্জীব কৌশল, তার সঙ্গে মৃত অভিনেত্রীর মায়ের সম্পর্ক ঠিক কী, এ নিয়েই প্রশ্ন উঠেছে। প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের ১৫ দিন পর, গত ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে আত্মহত্যা করেন তুনিশা। যদিও একে ‘আত্মহত্যা’ বলে মানতে নারাজ তুনিশার মা। তার দাবি, প্রেমিক তথা সহ-অভিনেতা সিজানই তুনিশার মৃত্যুর জন্য দায়ী। মাদক সেবন করতেন অভিনেতা বলে তার দাবি। একাধিক নারীর সঙ্গে সম্পর্কে থেকে তুনিশাকে ঠকিয়েছেন তিনি।