সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

শীতের সকালে স্কুলে হাজির নায়িকা পরী

অনলাইন ডেস্ক :

গতকাল থেকে বেশ কড়া শীত পড়েছে ঢাকায়। সেই তীব্রতা আজও। পৌষের এমন শীতের সকালে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা হাজির রাজধানীর বি এ এফ শাহীন স্কুল এ- কলেজে। ঘড়িতে সময় তখন ৭টা ৩০ মিনিট। হুট করে স্কুলে কেন নায়িকা। এমন প্রশ্ন যাঁদের মনে তাঁদের জন্য উত্তর, পরীর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ২০ জানুয়ারি। শিশুতোষ সিনেমাটির প্রযোজনার জন্য পরীর এই আয়োজন। স্কুলের বাচ্চাদের পরী জানিয়েছেন, ‘তোমাদের (ছাত্র-ছাত্রী) জন্য এই সিনেমা। এ কথা জানাতেই আজ তোমাদের স্কুল এসেছি। আশা করছি, তোমরা সবাই হলে গিয়ে আমাদের এ সিনেমাটি দেখবে। তোমাদের অনেক ভালো লাগবে।’ পরীকে পেয়ে ছাত্র-ছাত্রীরা বেশ উচ্ছ্বসিত ছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচি খন্দকার ও পরিচালক আবু রায়হান জুয়েল। সিনেমা টিম এর পক্ষ থেকে বাচ্চাদের মধ্যে কলম ও ক্লাস রুটিন বিতরণ করা হয়। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। আবু রায়হান জুয়েল পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। সরকারি অনুদান পাওয়া এ সিনেমায় সিয়াম আহমেদ পরী মণি ছাড়াও অভিনয় করেছেন তানভীর, আজাদ আবুল কালাম, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আশীষ খন্দকারসহ একঝাঁক শিশু।