সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আসছে ঈদে শাকিব-বুবলী

অনলাইন ডেস্ক :

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে নায়িকা বুবলীর বিয়ে থেকে শুরু করে সন্তান জন্মদান এবং পরবর্তীতে ডিভোর্সের গুঞ্জন চাউর হয়েছে ক’দিন আগে। বর্তমানে তারা আলাদা থাকছেন। দ্রুতই আসতে পারে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদের খবরও। এদিকে শাকিব-বুবলী জুটি যখন ভাঙতে বসেছিল, তখন ‘লিডার- আমিই বাংলাদেশ’ ছবির জন্য চুক্তিবদ্ধ করান পরিচালক তপু খান। সেই থেকে ছবিটি নিয়ে ভক্ত এবং দর্শকদের আগ্রহ তুঙ্গে। এখন শুধু মুক্তির অপেক্ষা। সিনেমাটি নিয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে রোজার ঈদে মুক্তি পাবে শাকিব-বুবলী অভিনীত সিনেমাটি। এর আগে গেল বছরের ১৫ই নভেম্বর সেন্সর বোর্ডে জমা দেয়া হয় সিনেমাটি। বোর্ডের সদস্যরা এটিকে বিনা কর্তনের ছাড়পত্র দেয়। সেইসঙ্গে প্রশংসা আদায় করে নেয় ছবিটি। ছবিটিতে শাকিবের নায়িকা শবনম বুবলী। জানা গেছে, আসছে ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা চলছে। গত বছরের ১৮ই ফেব্রুয়ারি রাতে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে সিনেমাটির নাম ঘোষণা এবং শিল্পীদের সঙ্গে ছাড়াও শাকিব খান, শবনম বুবলীর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। এর মাধ্যমে দীর্ঘদিন পর আড়াল থেকে প্রকাশ্যে আসেন বুবলী। একই বছরের ২৫শে মে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয়। মাঝে শাকিব যুক্তরাষ্ট্র চলে যাওয়ায় লম্বা সময় ছবিটির কাজ বন্ধ ছিল। পরবর্তীতে দেশে এসে সিনেমাটির কাজ শেষ করেন।