সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

নাটকীয়তার পর আবারও রাজ-পরী এক ছাদের নিচে

অনলাইন ডেস্ক :

তারকা দম্পতি রাজ-পরী বিচ্ছেদের পথেই হাঁটছেন বলে ঘোষণা দিয়েছিলেন। স্বামীর বিরুদ্ধে পরীমণি শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি আর রাজের সঙ্গে সংসার করবেন না। রাজও জানিয়ে দেন, তিনিও পরীমণির সঙ্গে আর এক ছাদের নিচে থাকতে আগ্রহী নন। বিষয়টা এমন দাঁড়িয়েছিল যে, ডিভোর্স যেন শুধুই আনুষ্ঠানিকতা। নতুন খবর হলো, রাজ-পরী এখন একই ছাদের নিচে আছেন। শুধু তাই নয়, তাদের সম্পর্কটাও মধুর। সন্তান রাজ্যকে নিয়ে বেশ সুখেই আছেন এই তারকা দম্পতি। তাদের এই সুখের মুহুর্তগুলো ভিডিও কলে শেয়ার করেছেন তাদের সহকর্মীদের সঙ্গে। সেগুলোর স্কিনশট সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। অনেক নাটকীয়তার মধ্য দিয়ে তারকা দম্পতির মধুর সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। ঠিক কী কারণে পরীমণি-রাজের সম্পর্কের অবনতি বা কী ঘটেছিল তাদের মধ্যে এই বিষয় নিয়ে মুখ খুলেননি রাজ-পরী। শুরু থেকেই তারা নিজেদের মনের ভাব প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন ফেসবুক। রহস্য রেখে তারা ফেসবুক পোস্ট করেন। ফোন কল করেও পাওয়া যায়নি। তাদের এমন আচরণ নিয়ে সমালোচকরাও প্রশ্ন তুলেন, এসব পরী-রাজের নাটক নয়তো? যদিও রাজ-পরীর মধুর সম্পর্কে খুশি তাদের ভক্তরা। এর আগে নতুন বছরের প্রথম প্রহরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন এই নায়িকা। তিনি লেখেন-‘শুভ নববর্ষ। আগামীকাল সংবাদ সম্মেলন।’ এদিন বিকেল ৪টা ৫০ মিনিটে আবার পরীমণি তার নতুন স্ট্যাটাসে রাজের সঙ্গে বিয়েবিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেন। এদিকে, পরীমণির এই চলে যাওয়ার পেছনে গডফাদারের ইন্ধন দেখছেন শরীফুল রাজ। মঙ্গলবার ভোরে শরীফুল রাজ ফেসবুক পোস্টে লিখেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’