সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে মুক্তি দিল ইরান

অনলাইন ডেস্ক :

সরকারবিরোধী আন্দোলনে সংহতি প্রকাশের কারণে গ্রেপ্তার ইরানের বিখ্যাত অভিনেত্রী তারানেহ আলিদোস্তিকে জামিনে মুক্তি দিয়েছে দেশটির সরকার। আলিদোস্তির আইনজীবীর বরাতে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা আইএলএনএ বুধবার এ খবর জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তারা প্রকাশ করেনি। ইরানে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ নিয়ে ‘মিথ্যা ছড়ানোর’ অভিযোগে গত ১৭ ডিসেম্বর তারানেহ আলিদোস্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি বিক্ষোভের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানোর তীব্র সমালোচনা করেছিলেন। ২০১৭ সালের অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’-এ অভিনয় করে খ্যাতি পাওয়া ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী মোহসেন শেকারির ফাঁসির বিরুদ্ধে কথা না বলা আন্তর্জাতিক সংস্থাগুলোরও সমালোচনা করেন সে সময়। গত সেপ্টেম্বরে দাঙ্গা বাধানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় মোহসেন শেকারিকে। ছুরি মেরে আধাসামরিক বাহিনীর এক সদস্যকে জখম করার অভিযোগে তার ফাঁসি কার্যকর করা হয়। সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাশা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে শুরু হওয়া হিজাববিরোধী আন্দোলন দমনে সরকারের বলপ্রয়োগের বিরুদ্ধেও উচ্চকণ্ঠ ছিলেন তারানেহ আলিদোস্তি। নভেম্বরে ইনস্টাগ্রামে নিজের একটি হিজাব ছাড়া ছবি প্রকাশ করে তিনি বিক্ষোভে সংহতি জানিয়েছিলেন, তার হাতে ধরা একটি কাগজে কুর্দি ভাষায় লেখা ছিল- ‘নারী, জীবন, মুক্তি’, যা ওই আন্দোলনের জনপ্রিয় স্লোগান। ইরানের আইনে নারীদের জনসম্মুখে হিজাব পরা বাধ্যতামূলক। তেহরানের কুখ্যাত এভিন কারাগারের সামনে দাঁড়িয়ে তোলা আলিদোস্তির সেই ছবি সে সসময় সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। হিজাব আইন ভঙ্গের অভিযোগেই মাশা আমিনিকে গ্রেপ্তার করেছিল তেহরানের নীতি পুলিশ। পরে পুলিশ হেফাজতে তার মৃত্যু হলে নির্যাতনের অভিযোগ ওঠে, শুরু হয় বিক্ষোভ। মূলত নারীদের নেতৃত্বে হিজাববিরোধী সেই বিক্ষোভ পরে ইরানজুড়ে সরকারবিরোধী আন্দোলনের রূপ পায়। ১৯৭৯ সালে ইসলামিক অভ্যুত্থানের পর এত বড় সরকারবিরোধী গণবিক্ষোভ আর ইরানে দেখা যায়নি। কঠোর দমনপীড়ন চালিয়েও আন্দোলন থামাতে না পেরে শেষ পর্যন্ত বিতর্কিত নীতি পুলিশ বিলুপ্ত করার ঘোষণা দেয় ইরান কর্তৃপক্ষ, পাশাপাশি হিজাব আইন পরিবর্তনেরও ইঙ্গিত আসে। তিন মাসের বেশি সময় ধরে চলা এ আন্দোলনে গ্রেপ্তার অন্তত দুজনের মৃত্যুদ- ইতোমধ্যে কার্যকর করেছে তেহরান। আরও অন্তত একশ জনের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে, যেখানে তাদেরও মৃত্যুদ- হতে পারে বলে উদ্বেগ জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)।