সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

‘কাবাডি’তে দশ কোটি টাকার রহস্য

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার দুই দাপুটে খল অভিনেতা ডিপজল ও মিশা সওদাগর। সিনেমায় তাদের উপস্থিতি মানেই যেন দর্শকদের মাঝে অন্যরকম উন্মাদনা। অনেকদিন তাদেরকে একসঙ্গে দেখা যায় না। তবে, দীর্ঘদিন পর এবার মুখোমুখি হতে যাচ্ছেন তারা। তাদেরকে দেখা যাবে ওয়েব সিরিজ ‘কাবাডি’তে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির ট্রেলার যেখানে এক ভিডিওকে ঘিরে নানা রহস্যের জট দেখা গিয়েছে। সিরিজটি নির্মাণ করেছেন প্রায় দেড় শতাধিকেরও বেশি বিজ্ঞাপন নির্মাণ করা পরিচালক রুবায়েত মাহমুদ। এটি তার প্রথম ওয়েব সিরিজ। নির্মাতা জানান, সিরিজটি মূলত কমেডি থ্রিলার ঘরানার। চার বন্ধুর পাগলামী ও একটি ভিডিও ফুটেজ এর রহস্য নিয়ে নির্মিত। এর সাথে জড়িয়ে আছে দশ কোটি টাকার কোন অজানা সম্পর্ক। তিনি বলেন, দর্শকরা বেশ মজা পাবেন আশা করি। আর গল্পে টুইস্ট রাখতেই চলচ্চিত্রের দুই জাত শিল্পীকে রেখেছি। তারা দুজন এক কথায় দুর্দান্ত। কোয়াইট অন সেট এর প্রযোজনা ও বিগ ফিশ এন্টারটেইনমেন্ট এর নির্বাহি প্রযোজক সেতু মাহমুদের তত্বাবধানে নির্মিত এ সিরিজটির গল্প লিখেছেন তামজিদ রহমান। ওয়েব সিরিজটিতে চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার ও সাফিন আহমেদ। এ ছাড়া আরও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশু প্রমুখ। জানা গেছে, চলতি সপ্তাহেই ওয়েব সিরিজটি বায়োস্কোপে মুক্তি পাবে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিরিজটির টাইটেল গান ‘লাইফের নাই কোন জীবন, জীবনের নাই কোন লাইফ’। গানটি লিখেছেন রাজিব আশরাফ, সুর করেছেন চিরকুট ব্যান্ড মেম্বার জাহিদ নীরব ও কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। সিরিজটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন জাহিদ নীরব।