সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

আবারও ক্যামেরার সামনে রিচি সোলায়মান

অনলাইন ডেস্ক :

সাম্প্রতিক মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের “মৎস্য কন্যা” এর চিত্রধারণের মাধ্যমে ক্যামেরার সামনে আবার উপস্থিত হলেন প্রথম প্যাকেজ যুগের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। মৎস্য কন্যা মুলত সমুদ্র উপকূলে জীবন জীবিকার তাগিদে সংগ্রাম করা এক মেয়ের গল্প। গল্পটি নিয়ে অভিনেত্রী রিচি সোলায়মান বলেন, নাটকে ফিরলাম, এক অসাধারণ গল্পে কাজ করলাম। মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, আসলে এধরণের গল্প নিয়ে কাজ করা একটু চ্যালেঞ্জিং হলেও রোমাঞ্চকর। পরিবেশের উপর নানা অত্যাচারে জীব ও বৈচিত্র্যে নানান পরিবর্তনের দায় এবং ভুক্তভোগী হতে হয় নারীদের এমন গল্প নিয়েই নির্মাণ করেছি এই গল্পটি। রিচি ছাড়াও শাহরিয়ার শাকিলের প্রযোজনায় অভিনয় করেছেন সাবরিন আজাদ, সাদ্দাম মাল এবং সৈকত সিদ্দিক। পান্ডুলিপি তৈরি আবদুল্লাহ মাহফুজ অভি এ ছাড়া চিত্রগ্রহণ হোসাইন আরমান। খুব শিগগির দর্শক এই ফিকশনটি দেখতে পাবেন।