সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নৃত্য প্রতিযোগিতা এবার ঢাকায়

অনলাইন ডেস্ক :

৭টি বিভাগের বাছাই পর্ব শেষ করে ‘বিশ্ব-বাংলা সাংস্কৃতিক পরিষদ’ আয়োজিত নৃত্য প্রতিযোগিতা এবার ঢাকায়। আগামী শনিবার মিরপুরের ওয়াইএমসি স্কুল মিলনায়তনে (২১ সেনপাড়া পর্বতা, মিরপুর-১০) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বাছাই পর্ব। এমনটাই জানান উপদেষ্টাম-লীর সদস্য মৃণাল বন্দ্য। এরপর ঢাকাসহ প্রতি বিভাগ থেকে উঠে আসা প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। ৩টি শ্রেণিতে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। ক শ্রেণিতে লোক নৃত্য (১ম-৫ম শ্রেণি), খ শ্রেণিতে সৃজনশীল নৃত্য (৬ষ্ঠ-১০ম শ্রেণি) এবং গ শ্রেণিতে লোকনৃত্য (১১তম-ওপরে)। বিশ্ব বাংলা সাংস্কৃতিক পরিষদের ফেসবুক পেইজ থেকে রেজিস্ট্রেশন করা যাবে কিংবা প্রতিযোগিতার দিন সকালেও ভেন্যু থেকে রেজিস্ট্রেশন করা যাবে। উপদেষ্টাম-লীর সদস্য মৃণাল বন্দ্য বলেন, ‘কিছু সংস্কৃতিমনা তারুণ্যের মাধ্যমে বিশ্ব-বাংলা সাংস্কৃতিক পরিষদ-এর যাত্রা হয় করোনাকালে, অনলাইন প্ল্যাটফর্মে। খুব অল্প সময়ে দারুণ সাড়া পাই আমরা। অনেক সফল আয়োজন শেষে এবার আয়োজন করছি এই নৃত্য প্রতিযোগিতা। আশা করছি সফলভাবে আয়োজনটি শেষ করতে পারবো।’